দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য`জর্জি'
কানাডার দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি রজার ও মার্গারেট উইলসন হিন্ডসের সহায় বা সঙ্গী ছিল একটি কুকুর, নাম- জর্জি। জর্জি যেভাবে তাদের দৈনন্দিন কাজে বন্ধুর মত পাশে থাকত, সম্প্রতি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তেমনই একটি স্মার্টফোন তৈরি করেছেন এ দম্পতি, যা জর্জির মতই বিভিন্ন কাজে তাদের সহায় হবে। দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে তঁাদের সঙ্গী হিসেবে স্মার্টফোনের ব্যবহার করতে পারেন, এ ভাবনা থেকেই স্মার্টফোনটি তৈরি করেছেন কানাডার এ দম্পতি। তাদের দৈনন্দিন কাজের সুবিধাযুক্ত এ স্মার্টফোনটি কিছুদিনের ভেতরেই যুক্তরাজ্যের বাজারে আসবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্যামসাংয়ের তৈরি এই স্মার্টফোনটিরও নাম রাখা হয়েছে- `জর্জি'। এক খবরে জানিয়েছে বিবিসি।রজার ও মার্গারেট মিলে `স্ক্রিনরিডার' নামে একটি অলাভজনক সংস্থা চালান। সংস্থাটি থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্যবহার বান্ধব বিভিন্ন অ্যাপি্লকেশন তৈরি করা হয়, যা জর্জিতে ব্যবহূত হচ্ছে।জর্জি স্মার্টফোনটিতে কণ্ঠস্বর শনাক্তের প্রযুক্তিযুক্ত টাচ স্ক্রিন রয়েছে। পাশাপাশি স্মার্টফোনটির বিভিন্ন অ্যাপি্লকেশন ব্যবহার করে বাসে চড়া, বই পড়ার মত দৈনন্দিন কাজগুলোও করা সম্ভব।